1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁর আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা মো. আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পরে কনের বাবার কাছ থেকে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি