1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় রেস্টুরেন্টে আগুন ও মামলা,নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে।বক্তারা বলেন, গত ২৪ জুন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের এক কর্মচারীর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে বলে তারা দাবি করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর রেস্টুরেন্টের মালিক মানিক মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ওই মামলাকে কেন্দ্র করে এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা দাবির চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।মানববন্ধনে বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি রুম্মন। এছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বেবী আক্তার, আশা আক্তার ও রোকসানা আক্তার সহ আরও অনেকে।তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি