1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধা জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।রোববার(২৬ জুলাই) বিকেল ৩ টার দিকে শহরের পৌর পার্কের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দুই ঘন্টাব্যাপী এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল- আমিন। এছাড়াও সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।বক্তব্যে,আমন্ত্রিত অতিথিরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।পরে সাংগঠনিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭-২০২৮ বছরের জন্য গাইবান্ধা জেলা শাখার নতুন সভাপতি হিসেবে প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ ও সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে মুফতি আল-আমিন বিন হোসাইনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হযেছে।নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি