1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মসজিদে চুরি থামছে না কাউনিয়ায় একের পর এক মটরসাইকেল ও বাইসাইকেল চুরি

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা মসজিদ থেকে মটরসাইকেল, বাইসাইকেল ও ব্যাটারী চালিত অটো চুরি থামছে না। একের পর এক চুরির ঘটনা ঘটলেও এটি বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেই। শনিবার রাতে এশার নামাজ আদায় করার সময় একটি বাইসাইকেল চুরি যায়।জানাগেছে কাউনিয়া উপজেলার কুর্শা ইনিয়নের বড়ুয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ আবির মাহমুদ ভারতীয় বিএসএ সুপার ডিলাক্স বাইসাইকেলটি রেখে এশার নামাজ আদায় করার জন্য উপজেলা মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষ করে এসে দেখেন তার বাইসাইকেলটি নেই। আশ পাশের অনেক যায়গায় খোজা খুঁজি করে বাইসাইকেলটি আর পাওয়া যায়নি । সাইকেল টি হারিয়ে ছাত্রটি পাগল প্রায়। এর আগে উপজেলা মসজিদ থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল, বাইসাইকেল, অটো চুরি গেছে। থানা প্রশাসন একটিও উদ্ধার করতে পারে নি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও উপজেলা মসজিদের সামনে থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে। তবে এসব ঘটনার কোনো চুরি যাওয়া যানবাহন উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে স্থানীয়রা মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি