1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও-ছবি: অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠন।মঙ্গলবার (২৯ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং ফরহাদ হোসেন আজাদকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ব্যক্তি ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসাসের নেতা ইউনুস শেখ, পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, অ্যাডভোকেট আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গুজব ও অপপ্রচার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার মাধ্যমে দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি