1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেহুলা (৩৬), মোছা. বিথী (৩৫) এবং রাব্বি হাসান (২২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার পিস টেপেনডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার বেহুলা মৃত গনি শেখের মেয়ে এবং বিথী ফারুক মিয়ার স্ত্রী। তারা উভয়েই বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকার বাসিন্দা। অপরদিকে রাব্বি হাসান গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বেহুলার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ১০টিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া বিথীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি