1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও হুমকির অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে আদালতের ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, ধানের চারা রোপণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাসুদা খাতুন (৫৮) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর নাজিরদহ মৌজার ৩০ শতক জমি (আরএস খতিয়ান নং-৫৪, হাল দাগ নং-৮১৮৩) মাসুদা খাতুন ওয়ারিশ সূত্রে ও দলিল মূলে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমিটি তার নামে আরএস রেকর্ডভুক্ত এবং নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন।সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মোঃ আবুল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সিরাজুল ইসলামসহ প্রতিপক্ষের লোকজন জমিটি জোরপূর্বক দখলের পায়তারা চালায়। এতে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় আবেদন করলে আদালত জমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।অভিযোগকারীর দাবি, আদালতের আদেশ তোয়াক্কা না করে গত ২৮ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় লাঠি-সোঠা নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধানের চারা রোপণ করে। এ সময় বাঁধা দিতে গেলে তাদের মারপিট, হাত-পা ভেঙে ফেলা এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়।ভুক্তভোগী মাসুদা খাতুন জানান, প্রতিপক্ষের ক্রমাগত হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। গৃহবন্দি অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর সুবিচারের আশায় তিনি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।কাউনিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাব উদ্দিন  জানায়, লিখিত অভিযোগ পেয়েছি  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি