মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহানগরের স্টেশন রোড ফলপট্টি এলাকায় থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, টিয়া বাঁশফোড় (৩০), পিতাঃ মৃত লয়া বাঁশফোড়, সাংঃ সেউজগাড়ী রেলকলোনী, মোঃ হানিফ (২৫), পিতাঃ হারুন উর রশিদ, সাংঃ মালতিনগর। মোঃ টুটুল (৩০), পিতাঃ মোঃ আশরাফ আলী, সাংঃ কলোনী চকফরিদ। মোঃ রুমন (২৮), পিতাঃ মোঃ মুরাদ হোসেন, বাদুরতলা-বগুড়া।
আজ সোমবার (৩ আগস্ট) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জনাব লক্ষণ চন্দ্র দাস,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল দ্বয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের স্টেশন রোড ফলপট্টি এলাকায় থেকে ৪ জন আসামীকে গাঁজা ৫০ গ্রাম ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ২নং আসামীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ৩নং, ৪নং আসামীকে ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
Leave a Reply