মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লক্ষণ চন্দ্র দাস এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহজালাল।
সাজাপ্রাপ্ত আসামীদের পরিচয় ও দণ্ডের বিবরণ:
মোঃ ঠান্ডা মিয়া (৫০): পিতা- মৃত মোনাত মিয়া, সাং- বেলাই, শিবগঞ্জ, বগুড়া।সাজা: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা।মোঃ শামীম হোসেন (৫৬): পিতা- মৃত আবতাব শাহ, সাং- পেরী, গাবতলী, বগুড়া।সাজা: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা।মোঃ সনি আহম্মেদ (২১): পিতা- মোঃ আব্দুল সালাম, সাং- মালগ্রাম, বগুড়া সদর।
সাজা: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা।শ্রী ডন কুমার ঘোষ (৩৮): পিতা- শ্রী অমল চন্দ্র ঘোষ, সাং- মধ্য চেলোপাড়া, বগুড়া সদর।
সাজা: ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা।মোঃ শিমুল শেখ (৪৫): পিতা- মৃত আবগান শেখ, সাং- ভাটকান্দি, বগুড়া সদর।
সাজা: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা জরিমানা।
ডিএনসি সূত্র জানায়, হাতেনাতে আসামীদের আটকের পর উদ্ধারকৃত ৬০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়। মাদকের বিরুদ্ধে ডিএনসির এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply