1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে আইনজীবীর বিরুদ্ধে সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার নিহা, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে বৃদ্ধ, অসহায় ও অসুস্থ শ্বশুর-শাশুড়ি এবং ওয়ারিশদের স্থাবর সম্পত্তি জবরদখল, শারীরিক নির্যাতন, হুমকি, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগে আইনজীবী হাসান সারওয়ার হেনরীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।রোববার (৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।মানববন্ধনে ভুক্তভোগী বৃদ্ধ খয়রুল আলম অভিযোগ করে বলেন, তাঁর পৈতৃক সম্পত্তি বিক্রি করতে গেলে তাঁর জামাই আইনজীবী হাসান সারওয়ার হেনরী বাধা দেন। একই সঙ্গে বিভিন্ন মামলা দিয়ে তাঁদের হয়রানি ও হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।খয়রুল আলম বলেন, “বৃদ্ধ বয়সে আমার স্ত্রী অসুস্থ। তাঁর চিকিৎসার জন্যও পর্যাপ্ত অর্থ নেই। আমরা এ হয়রানি থেকে মুক্তি চাই এবং সুষ্ঠু বিচার দাবি করছি।ভুক্তভোগী মমতাজ জাহান অভিযোগ করেন, তাঁদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। ফোনে তাঁদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা করা না হয়। আমরা এই হয়রানি থেকে বাঁচতে চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা দায়ের এবং বিভিন্ন কৌশলে পরিবারের সদস্যদের চাপের মধ্যে রাখারও অভিযোগ তোলেন তারা।এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র দেওয়ার কথা জানানো হয়। অভিযোগপত্রে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা, হয়রানি বন্ধ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ডা. নাফিয়া ইয়াসমিন, নাইমা ইয়াসমিনসহ স্থানীয় প্রতিবেশী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।তবে এসব অভিযোগের বিষয়ে আইনজীবী হাসান সারওয়ার হেনরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি