1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ লাইসেন্স নেই, এসজিপিটি রিপোর্টে গরমিলের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ১৪৫ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) সকালে সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এ নির্দেশ দেওয়া হয়।এর আগে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং রোগীকে দেওয়া এসজিপিটি পরীক্ষার রিপোর্টে গরমিলের অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া মহাসড়কের আনোয়ার প্লাজায় অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লিভার রোগে আক্রান্ত সাইদুজ্জামান রেজা এসজিপিটি পরীক্ষা করান। প্রথমে ৯ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে পরীক্ষা করালে তাঁর এসজিপিটির মাত্রা পাওয়া যায় ১২৭ U/L। চিকিৎসকের পরামর্শে একই দিন তিনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আবার পরীক্ষা করান। সেখানে তাঁর রিপোর্টে এসজিপিটির মাত্রা দেখানো হয় ২৬ দশমিক ৭ U/L।দুই প্রতিষ্ঠানের রিপোর্টে বড় ধরনের পার্থক্য থাকায় মেডিকেয়ারের রিপোর্ট নিয়ে সন্দেহ হয় সাইদুজ্জামানের। পরে চিকিৎসকের পরামর্শে তিনি আবারও এসজিপিটি পরীক্ষা করান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। ১০ আগস্ট করা ওই পরীক্ষায় তাঁর এসজিপিটির মাত্রা পাওয়া যায় ১২১ U/L।একই পরীক্ষার তিনটি রিপোর্টে বড় ধরনের পার্থক্য পাওয়ার পর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পঞ্চগড়ের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন সাইদুজ্জামান রেজা।পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “মেডিকেয়ার সেন্টারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। কাগজপত্র যাচাই করে প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র ও লাইসেন্স পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক না করা পর্যন্ত তারা ডায়াগনস্টিক সেন্টার চালাতে পারবে না।স্বাস্থ্য বিভাগের নির্দেশের পর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকার কথা উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি