1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে রিকশা গ্যারেজ মালিককে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ১০০ বার পাঠ করা হয়েছে

রংপুর নগরীতে অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৭০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর আনছারী মোড় এলাকায় গ্যারেজের ভেতর থেকে মাথায় আঘাত পাওয়া রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।নিহত আব্দুর রহমান আনছারী মোড় এলাকার মীর কাশেমের ছেলে। তিনি রাতে একাই অটোরিকশা চার্জের জন্য গ্যারেজ লাগোয়া বাড়িতে অবস্থান করতেন। ধারনা করা হচ্ছে জাকাতির উদ্দেম্যে তাক হত্যা করা হয়েছে। ঘর লুটপাটের চিহ্ন ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্যারেজের ভেতর থেকে বাহিরে আসা রক্ত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গ্যারেজের ভেতরে আব্দুর রহমানের লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় আব্দুর রহমানের গ্যারেজ লাগোয়া বাসার আলমারী ও সিন্দুকের তালা ভাঙ্গা অবস্থায় পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, মধ্যরাতে ডাকাত দলে তাকে হত্যা করে পালিয়ে গেছে। সিআইডি, ডিবির সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, আব্দুর রহমানের পরিবারের অন্য সদস্যরা রবার্টসনগঞ্জে থাকায় বাড়িতে তিনি একা ছিলেন। মধ্যরাতে ডাকাত দল এসে তাকে হত্যাসহ লুটপাট করে চলে গেছে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি