1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে গ্যারেজ মালিককে হত্যা, নারীসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ৫২ বার পাঠ করা হয়েছে

রংপুর মহানগরীর তাজহাট আনছারির মোড় এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতাররা হলেন মো. দুলাল মিয়া (৪৫), মোছা. ফিরোজা বেগম (৫৫) ও মো. রেজাউল ইসলাম (৫৫)।

র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার রংপুর মহানগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় আব্দুর রহমান (৬৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে অনুযায়ী র‌্যাব-১৩-এর একটি অভিযানিক দল শুক্রবার ভোররাতে ঘটনায় জড়িত দুলাল মিয়াকে মাহিগঞ্জ থেকে গ্রেফতার করে। অন্য দুজন ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, অর্থের লোভ এবং অটোরিকশা-কেন্দ্রিক লেনদেনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। আব্দুর রহমান ও ফিরোজার তালাক, কাবিনের টাকা আত্মসাৎ এবং অটোরিকশা উদ্ধারের নামে টাকা দাবি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল। তারই জেরে আসামিরা একত্রিত হয়ে গ্যারেজ মালিক আব্দুর রহমানকে হত্যা করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি