লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের খাবারে খাসির মাংস না থাকায় বিয়ে না করেই কন্যের বাড়ি থেকে চলে গেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।
বর বেসে আসা জামাই জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের, আব্দুল জলিলের ছেলে।
কন্যের এলাকা বাসীর জানান, বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে, জামাই জুনায়েদ কন্যের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুলের আয়োজন নিয়ে, অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন, বর বেসে আসা জামাই জুনায়েদ। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়াদাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে, বরপক্ষের জন্য খাবার দেওয়া হয়। খাবারে খাসির মাংস না থাকায়, আপত্তি জানান, বর বেসে, সেজে আসা, জামাই জুনায়েদ। সে আরো বলেন, খাসির মাংস ছাড়া খাবেন না এবং খাসির মাংস না দিলে বিয়েরও করবেন না।
এ সময় কন্যেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে সে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই একা কন্যের বাড়ি থেকে চলে যান, বর বেসে, সেজে আসা, জামাই জুনায়েদ।
কন্যের বাবা শফিক মিয়া বলেন, আমাকে আগে থেকে বলা হয়নি, বলা হলে আমি খাসির মাংসর ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলেনি,তারা। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই জামাই কে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই রাজি হয়নি,সে।
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। কোনো বাবা-মা চান না মেয়ের বিয়েতে এমন ঘটুক। তবে ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। খাসির মাংসের বিষয়টি আসার পর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও সে খাসি মাংস ছাড়া বিয়ে করতে রাজি হননি। একপর্যায়ে সে বিয়ে না করে চলে গেলেন।
Leave a Reply