1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গংগাচড়ায় ভুয়া এনএসআই গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ২৮৮ বার পাঠ করা হয়েছে

রংপুরের গংগাচড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তার পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে লিমন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে বিয়ে ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লিমনের শ্বশুর মোকাররম হোসেন মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মিয়া নিজেকে এনএসআইয়ের ‘জুনিয়র ফিল্ড অফিসার’ পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নিজের নাম পরিচয় দেন ‘সম্রাট হোসেন শামীম’। লিমনের দেওয়া পরিচয় বিশ্বাস করেই পরিবারটি বিয়ের সম্মতি দিয়েছিল। তবে বিয়ের পর তার চলাফেরা ও পরিচয় নিয়ে সন্দেহ শুরু হলে পরিবারের সদস্যরা গোপনে খোঁজখবর নিতে থাকেন।

তদন্তে দেখা যায়, লিমনের ব্যবহৃত পরিচয়পত্র ও নথিপত্র সবই ভুয়া। তার আসল নাম লিমন মিয়া। এনএসআই কর্মকর্তা পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। লিমনের প্রতারণার বিষয়টি চূড়ান্তভাবে ফাঁস হয় যখন তার প্রথম স্ত্রী ও সন্তান মোকাররম হোসেনের বাড়িতে এসে হাজির হন। এরপরই জানা যায়, লিমন নিজের আসল নাম ও আগের বিয়ের কথা গোপন করে এই বিয়ে করেছেন।

লিমনের শ্বশুর মোকাররম হোসেন বলেন, ‘সে নিজেকে বড় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সে এর আগেও অনেকের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে।’

গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি