1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ভাই-বোন চিপস ফ্যাক্টরীর কারখানার মালিকের ২০ হাজার টাকা জরিমানা

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় ভাই-বোন চিপস ফ্যাক্টরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও অত্যন্ত নোংরা পরিবেশে চিপস তৈরী করতে দেখা যায়।খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য সাল্টু মিশ্রণ করতে দেখা যায়। চিপসে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করতে দেখা যায়। ময়লাযুক্ত পরিবেশে চিপস শুকাতে দেখা যায়। এছাড়াও কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন করতেও দেখা যায়নি।
এসকল অপরাধের ভিত্তিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মোছাঃ রুমী অপরাধ স্বীকার করায় তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাখাওয়াত হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি টীম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি