1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ককটেল বাদশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৭৭ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ ডিবি’র পৃথক দুটি অভিযানে ককটেল বাদশা ও হত্যা মামলার আসামী রাহুল গ্রেফতার

বগুড়া জেলা ডিবি পুলিশের এসআই ফজলুল হক ও এসআই ইফ্তেখাইরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকোস টিম, গত বুধবার (১৯ আগস্ট) দিন গত রাত অনুমান ৪ টার সময় গাজীপুর জেলার আশুলিয়া থানাধীন কাশিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতী, হত্যা, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাদশ মামলার পলাতক অভিযুক্ত ১ নং আসামী বাদশা মিয়া (ওরফে) ককটেল বাদশা (৪৬), পিতাঃ মৃত লইমুদ্দিন, সাং-মাঝ বাড়ী, থানা-গাবতলী, জেলা-বগুড়া কে গ্রেফতার করেন।
উক্ত আসামী বাদশা গত ২২/০১/২০২৬ ইং দিন গত রাত অনুমান ২ টার সময় তার সঙ্গীও অপরাপর ডাকাতদের সহায়তায় দেশীয় অ*স্ত্র চাপাতি, রাম দা, লাঠি, সোটা ও ককটেলসহ গাবতলী উপজেলা আকন্দপাড়া গ্রামস্থ ভিকটিম শ্রী ভক্ত রাম বিশ্বাসের বসতবাড়িতে প্রবেশ করে ভিকটিম কে মারধর করে, আহত করে অস্ত্রের মুখে জিম্মি করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভিকটিমের সিন্দুক থেকে স্বর্ণ অলংকার ও টাকা, পয়সা ডাকাতী করে নিয়ে যায়। তাছাড়া উক্ত আসামী বাদশা তার সঙ্গীও অপরাপর আসামীসহ গত ০২/১১/২০২৫ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ১০ টার সময় গাবতলী উপজেলা ছোট ইটালী সাকিনস্থ মাদক কারবারী মোছাঃ নাসিমা খাতুনের বসতবাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণ ঘটলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৫ টি ককটেলসহ ককটেল তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধার করা হয়। উল্লেখিত ঘটনা ২টি পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল। তাছাড়া ইতিপূর্বে সে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ৩টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক উপাদানাবলী আইনের মামলাসহ ৮টি মামলা তদন্তাধীনসহ বিচারাধীন রয়েছে।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাকে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে ডিবি বগুড়ার এসআই ফজলুল হক ও এসআই ইফ্তেখাইরুল ইসলামের নেতৃত্বে অন্য একটি অভিযানে, গত বুধবার (১৯ আগস্ট) অনুমান সাড়ে ৪ টার সময় ঢাকা মেট্রোপলিটন এলাকার কামরাঙ্গীরচর থানাধীন মুন্সিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল হত্যা মামলার অভিযুক্ত ১ নং আসামী রাহুল কবিরাজ (২৪), পিতা ইমদাদুল হক, গ্রাম পাল্লাপাড়া থানা-কাহাল জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
গত ৩০/০৯/২৫ ইং তারিখে কাহালু উপজেলা মাগুরা গ্রাম এলাকায় একটি পুকুরের মালিকানা নিয়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়, গ্রেফতারকৃত আসামী রাহুল তার সঙ্গীও অপরাপ্রদের আসামীদের সহায়তায় মামলার ভিকটিম যুবদল নেতা রাহুলকে ঘটনাস্থলে এলোপাথাড়ী ছুরিকাঘাত করলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করলে, তাৎক্ষণিক ঘটনার কল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে দির্ঘদিন উক্ত আসামী পালিয়ে ছিল।
আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি