1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি মোজাহার গ্রেফতার 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৭৭ বার পাঠ করা হয়েছে

কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনার অভিযোগের মামলা রুজু হওয়ার ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহ মিয়ার ছেলে।তদন্ত কারী অফিসার হারাগাছ থানার এসআই রুহুল আমিন জানান, ১০ আগস্ট সোমবার গোপনে জমি কেনার পাঁয়তারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে সোমবার রাত ৯ টার দিকে সাহেবগঞ্জ তিনমাথা বাজারে আরাজি বীরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে পলাশকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে একই এলাকার মোজাহার ও তার ছেলে এবং তার আত্মীয়রা। পরে রাতেই গুরুতর আহত পলাশকে প্রথমে হারাগাছ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার  ভোর পাঁচটার দিকে মারা যান পলাশ। এ ব্যাপারে নিহতের বড় ভাই একরামুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বুধবার দুপুরে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক ওসি অশোক চৌহান বলেন,বুধবার  দুপুরে মামলার রুজু হওয়ার পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের মাঠে নামে পুলিশ। মামলার রুজুর ৭ ঘন্টার মধ্যেই হত্যা মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ভুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি