1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১৩৬ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, বেশি দামে বিক্রয়,ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাটের হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী আদম এলাকার ইব্রাহীম আলীর ছেলে হাবিবুর রহমান এবং সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী পূর্ব হাগুরিয়া হাসিম এলাকার আসমার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।অভিযান সূত্রে জানা যায়, হাবিবা ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় এবং ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে, সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে সার মজুদ,বেশি দামে বিক্রয় ও ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, “কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার মনিটরিং করছে। কেউ অবৈধভাবে সার মজুদ বা বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।কৃষি বিভাগ জানিয়েছে, কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি