1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৪ সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ শে আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাজার ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নন্দীগ্রামের জিতেন্দ্রনাথের ছেলে নিরল (২৫), মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমরপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪২), মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাটুয়া গ্রামের শ্রী সুভাষ চন্দ্রের ছেলে স্বপন কুমার মহন্ত (৩৬) ও মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী গোয়ালগাড়ী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বেলাল হোসেন (৪৭)।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক প্রমুখ।
সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি