1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৯১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ, সম্মানহানির ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানার পুলিশ।পুলিশের সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই পঞ্চগড় সদর থানা এলাকার এক ব্যবসায়ী হানিট্রাপ চক্রের ফাঁদে পড়েন। ওই দিন চক্রের ৪-৫ জন সদস্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে পঞ্চগড় সদর থানায় মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু রায়হান হৃদয় ও সুরাইয়া পারভীন স্বরনীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবু রায়হান হৃদয় পঞ্চগড় সদর উপজেলার রাজনগর (খালপাড়া) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর (বটতলা বাজার) এলাকায়। অপর আসামি সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।গ্রেপ্তারের পর তাদের পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি