1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আক্কেলপুর স্কুল এন্ড কলেজের সভাপতি পদ নিয়ে উত্তেজনা, আব্দুল মান্নানকে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৬১ বার পাঠ করা হয়েছে

মোঃ মেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি:
রংপুরের আক্কেলপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। কথিত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে সভাপতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা আব্দুল মান্নানকে ম্যানেজিং কমিটির সভাপতি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি এলাকার যোগ্য, শিক্ষিত ও সমাজসেবী ব্যক্তি আব্দুর রহিম রাসেলকে ম্যানেজিং কমিটির সভাপতি করা হোক। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শিক্ষার মান ফিরিয়ে আনতে  গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন,আব্দুল মান্নানকে সভাপতি করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তারা দ্রুত বিষয়টি পর্যালোচনা করে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন তাজহাট থানা বিএনপির সমন্বয়ক শাহিনুল ইসলাম,আক্কেলপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম,আক্কেলপুর তরুণ সংঘের সভাপতি আব্দুর রহিম রাসেল, গোলাম মোস্তফা, আনিসুর রহমান, আব্দুর রহমান,সেকেন্দার আলী, মহাসিনসহ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ম্যানেজিং কমিটিতে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।বিক্ষোভকারীরা জানান,শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। একই সঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে স্বচ্ছতা, যোগ্যতা ও স্থানীয়দের গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি