1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ি সহ ২ মাদক চোরাকারবারি গ্রেফতার!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৭৪ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সিলেট জেলার গোয়াইনঘাট থানার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে মোঃ সেবুল আহাম্মদ এবং একই থানার (আনফরের বাড়ী) এলাকার মোঃ ছুমছু মিয়ার ছেলে ছালেহ আহাম্মদ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান গতিবোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপ ভ্যানটি থেকে ২০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত ফেন্সিডিল ও পিকআপ ভ্যানটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে এবং ঘটনার সাথে জড়িত দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি