1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

  • প্রকাশিত : রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী এলাকার সরকারি ডহর (জলপথ) দখলমুক্ত করার দাবিতে উপজেলা চত্বরে অবস্থান নিয়েছেন এলাকাবাসী।

রোববার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা উপজেলা চত্বরে জড়ো হয়ে সরকারি ডহরটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈঠাখালী এলাকার সরকারি ডহরের বিভিন্ন অংশ দখল করে নেওয়ায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখলের কারণে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা দ্রুত সরকারি ডহরটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সরকারি ডহরটি দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি