1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

চিরিরবন্দরে ভুয়া ডাক্তার আটক, জরিমানা ও জেল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পাঠ করা হয়েছে

মোঃ জোবায়ের ইসলাম,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।‎বুধবার সন্ধ্যা ৭টার দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রানীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকা থেকে মনোয়ার ইসলামকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার নশরতপুর বালাপাড়ায় চেম্বার পরিচালনা করতেন।জানা গেছে, মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন এবং ডা. রবিউল ইসলাম, ডি.এ.এম.এস (চট্টগ্রাম)-এর প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দিতেন। ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও তিনি এ বিষয়ে অনুমতি দেননি।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি