লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অদ্য ০২/০৯/২০২৬ ইং রাত ০২.৪৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো গ-২২-১২৩৮) আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১৪০ (একশত চল্লিশ) কেজি গাঁজাসহ ১/মোঃ আলমগীর,পিতা-আহাম্মদ মিয়া,
সাং- হাজীপুর থানা-নরসিংদী সদর। ২। সজিব মিয়া
পিতা- কাজল মিয়া, সাং- রতনপুর, থানা- রায়পুরা, উভয় জেলা- নরসিংদী। গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত, আলমগীরের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা এবং গ্রেফতারকৃত সজিব মিয়ার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply