1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃ-ত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার ও স্বজনদের মুক্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি