1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় সাভার আশুলিয়ার ২টি হত্যা মামলার আসামি, ইদ্রিস আলী, ভারতে পালানোর গ্রেফতার!

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ০৮/০৯/২০২৬ ইং রোজ মঙ্গলবার আখাউড়া চেক পোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ০২টি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি সাভার আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহমদ এর ছেলে। মঙ্গলবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম। একাধিক হত্যা মামলা থাকায় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ইদ্রিস আলী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা থাকার বিষয়টি জানতে পারে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) মোঃ
শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে আসেন। তখন তার কাগজপত্র যাচাই কালে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি