রংপুরের পীরগাছায় নতুন শিক্ষাবর্ষ ২০২৬-কে স্বাগত জানিয়ে ক্রিয়েটিভ মডেল স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ক্রিয়েটিভ মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ বই উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের মিয়া, পরিচালক আনোয়ার হোসাইন, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক আল আমিন হোসাইন, আশিকুজ্জামান সজীব, আব্দুল জলিল মিয়া, বুলবুল আহমেদ, সেলিমা বেগম ও পারভিন আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ক্রিয়েটিভ মডেল স্কুলের পরিচালক আনোয়ার হোসাইন বলেন, নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক জানান, বই উৎসব শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন শিক্ষাযাত্রার সূচনা।তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে নিয়মিত পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
Leave a Reply