1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কদমতলাস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফোরকান ট্রাস্টের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল।অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলী, আল ফোরকান ট্রাস্টের সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমানসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি