1. admin@alokito-bd.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন বগুড়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে আদর্শ স্কুল অডিটরিয়ামে এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইন্সটিটিউট বগুড়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেও সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের সভাপতি শায়েখ মোহাম্মাদ মোস্তফা আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারী মুখলিছুর রহমান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সেক্রেটারী ও বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি ও বগুড়া সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আজগর আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন, ড. হেদায়েতুল ইসলাম, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন শিক্ষার্থীকে সবংর্ধনা ও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা জীবনে অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করতে হবে। এই সাফল্য তোমাদের দীর্ঘযাত্রার একটি সূচনা মাত্র। মনে রাখতে হবে মেধার সাথে যখন সততা, নৈতিকতা এবং দেশপ্রেমের মিলন ঘটে, তখনই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি