শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় তানজীমুল মাদারীস দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করায় তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মোট ১০৫টি পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পীরগঞ্জ জামতলা মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা আলফালা মাদ্রাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন ও মো. নুর আলম সিদ্দিক।এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি এ টি এম ছাবুদ মিয়া।অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি ইদ্রিস বিন আনোয়ার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
Leave a Reply