1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে কোয়ালিটি ফিডস লিমিটেডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদে শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৫ই মার্চ কোয়ালিটি ফিডস লিমিটেডর পক্ষ হতে ১৬জন শিক্ষার্থীদের মাঝে এককালীন বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।কোয়ালিটি ফিডসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের যারা শিক্ষার বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখেছে তাদেরকে শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়।মেধার স্তরভেদে ৫হাজার টাকা হতে সর্বোচ্চ ৯৭হাজার টাকা পর্যন্ত এককালীন দেওয়া হয়। বিকাল ৪টায় নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের
(নন্দীগ্রাম প্ল্যান্ট)হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।শিক্ষা বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, কোয়ালিটি ফিডস লিমিটেড এর সিনিয়র জিএম আতাউল হক মোহন,সিনিয়র এজিএম জাহিদ চৌধুরী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন,যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ আঃ রউফ উজ্জ্বল, কোয়ালিটি ফিডস লিমিটেড এর প্রশাসনিক অফিসার মঈন শেখ,নন্দীগ্রাম থানার এএসআই মোঃ হাবিবুর রহমান প্রমূখ। উল্লেখ্য কোয়ালিটি গ্রুপের পক্ষ হতে এবছর সারা বাংলাদেশে আনুমানিক ১৭লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি