1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
 নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে পাট কাটার পর এখন আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে খাল, বিল, ডোবা ও জলাশয়ে জাগ দেওয়া পাট থেকে আঁশ সংগ্রহ করে তা ধুয়ে রোদে শুকানোর কাজ চলছে পুরোদমে। 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষক ও কৃষাণীরা পরিবারের সদস্যদের নিয়ে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন। আঁশ সংগ্রহ শেষে তা রোদে শুকিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্থানীয় কৃষকরা জানান, এ বছর অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে পাটের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা বাজারে ন্যায্যমূল্যের প্রত্যাশা করছেন। ভালো দাম পেলে পাট চাষে আগ্রহ আরও বাড়বে বলে তাদের আশা। উপজেলার কৃষি সংশ্লিষ্টরা জানান, পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। উন্নতমানের আঁশ উৎপাদনের জন্য সঠিক সময়ে পাট কাটা, জাগ দেওয়া এবং নিয়ম মেনে আঁশ ছাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি