1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সরকার পাড়া যুব সংঘের উদ্যোগে ডুয়েটে চান্স পাওয়া শিক্ষার্থী লিমনকে সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৬৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ার অদম্য মেধাবী শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন লিমন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ভর্তির সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছে সরকারপাড়া যুব সংঘ।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মান্নান সরকার এবং সরকারপাড়া যুব সংঘের সভাপতি মো. জোবাইদুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. ফেরদৌস আলম ইমরান, মো. আরিফ হোসেন, মো. রোকনুজ্জামান রোকন, মো. জুলহাস হাসান জজ, সাগর, নাজমুল, মানিক, আলাল, মধু, শামীম, পিয়াস, নিরব, মাসুমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা লিমনের সাফল্যে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে লিমন ডুয়েটে ভর্তির সুযোগ অর্জন করেছেন। তার এই সাফল্য এলাকার তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।সরকারপাড়া যুব সংঘের পক্ষ থেকে লিমনের হাতে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে তিনি যেন আরও ভালো ফলাফল অর্জন করে পরিবার, সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারেন—সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি