1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ৭৪ বার পাঠ করা হয়েছে

তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভুল তথ্য ও অপতথ্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় দিনব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে এ বুটক্যাম্পের আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএসডিওর এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরা হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার হুসাইন শাকির, প্রজেক্ট অফিসার ফজিলাতুন নেসা, আইএসডিওর প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস কেয়া এবং আইএসডিওর ফোকাল পারসন প্রদীপ চন্দ্র রায়।বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের ভুল তথ্য ও অপতথ্য শনাক্ত করার কৌশল, প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি), অনলাইন নিরাপত্তা, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং মোবাইল ফোনের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষকরা বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার উপায় তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য যাচাইয়ের পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।দিনব্যাপী এ আয়োজনের মধ্যাহ্ন বিরতির পর অংশগ্রহণকারীদের নিয়ে ‘গুজব গোয়েন্দা চ্যালেঞ্জ’ নামে একটি ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন করা হয়। খেলাটির মাধ্যমে গুজব শনাক্তকরণ ও তথ্য যাচাইয়ের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।আয়োজকরা জানান, বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তারের কারণে ভুল তথ্য ও গুজবের প্রভাব বাড়ছে। এ ধরনের আয়োজন তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি