1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোওয়ার জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামছুল আলম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহেশ চন্দ্র দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আকতার।
বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফলাফল প্রধান অতিথির হাতে তুলে দেন। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।ওই সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি