1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

প্রাইম রেসিডেন্সিয়াল স্কুলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পাঠ করা হয়েছে

রংপুরে বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের বই এখনও হাতে পায়নি কর্তৃপক্ষ।বৃহস্পতিবার পহেলা জানুয়ারি সকালে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির বই তুলে দেন শিক্ষকরা। প্রাইম রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষকদের কাছ থেকে নতুন শ্রেণির বই সংগ্রহ করেন। বছরের শুরুতে বই পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।রংপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রংপুর জেলায় ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকে ১৯ লাখ ৭৯ হাজার ২৯৮টি বই, প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ হাজার ৪৭৪টি বই এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে। অপরদিকে জেলায় মাধ্যমিক, ভোকেশনাল ও ইবতেদায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪৬ লাখ বইয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় ৩৭ লাখ বই পেয়েছে শিক্ষা অফিস।রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনে বই পাওয়ায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে তাদের সিলেবাস অনুযায়ী শ্রেণির লেখাপড়া শেষ করতে পারবে। প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী প্রথম দিনে বই পেয়ে গেছে। নতুন বই শিক্ষার্থীদের হাতে যথা সময়ে তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি