মোঃ মেরাজুল ইসলাম,রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীর উত্তম হাজিরহাট এলাকার ১নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বাবে মদিনা হিফজুল কুরআন মহিলা ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও বার্ষিক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে মাদ্রাসার প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব।মাদ্রাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, মনোরম ও নিরিবিলি পরিবেশে এই প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষা সমান গুরুত্বের সঙ্গে প্রদান করা হচ্ছে। তিনি বলেন, দ্বীনি শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সন্তানদের দ্বীন ও ইসলামের আলোকে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Leave a Reply