1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি
আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক ও শিক্ষিকাদের ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত।
নওগাঁর আত্রাইয়ে গতকাল মঙ্গলবার ৭অক্টম্বর ২০২৫ সকাল ১০ টা হতে ১টা পর্যন্ত নৈতিক ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত। 

এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃআকবর হোসাইন।
এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷

ক্লাস্টার সভা পরিচালনা করেন নওগাঁ জেলা ইসলামিক ফাউণ্ডেশনের মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। 

ক্লাস্টার ট্রেনিং শেষে সভাপতির বক্তব্যে ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন বলেন, আপনারা ক্লাস্টার ট্রেনিং এসে প্রশিক্ষণ নিবেন এবং এতে যে জ্ঞান অর্জন করবেন তা সকল শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন তাহা হলে এ ক্লাস্টার ট্রেনিং স্বার্থক হবে। আপনাদের কেন্দ্রের মান বৃদ্ধির জন্য ক্লাস্টার ট্রেনিং প্রশিক্ষণ করা অতীব জরুরি আপনারা ক্লাস্টার ট্রেনিং কখনো ছাড়বেন না। তিনি আরও বলেন আপনারা নিয়মিত কেন্দ্র চালাবেন ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিবেন প্রতিটি ছাত্র-ছাত্রীদের কোরআনের সবক দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। আমরা সবাই অংশগ্রহণ নিবো,সমাজে বাল্য বিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং,জঙ্গিবাদ দুর করার জন্যে চেষ্টা করব, এ ছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে তিনি  আলোচনা করেন। অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যাণ কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি