জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ার হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম প্রামানিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রঞ্জু আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আঞ্জুমান আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুস সালাম,আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক, আজিজুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম, আশফিকা বুলবুল পেস্তা, শাহ মোহাম্মদ ইকবাল হোসেন মজিদুল ইসলাম, সহকারী শিক্ষক শাহিনা ইয়াসমিন প্রমূখ।বিদায়ী প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম কে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
Leave a Reply