1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী রিপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং সিপিসি-১, র‌্যাব-১, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রিপন (৪১) কে, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোড ঝিনু মার্কেট এলাকা থেকে গ্রেফতার।
র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, বগুড়া সদর থানার, এফআইআর নং-৬০, তারিখ-২০ এপ্রিল, ২০২৬; জি আর নং-৩০১/২৬ ধারা- ৯২/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী গ্রেফতার এড়াতে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন ঝিনু মার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১১ টার সময় র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-১, র‌্যাব-১, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোড ঝিনু মার্কেট এর সামনে হতে উক্ত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রিপন (৪১), পিতাঃ আব্দুল জলিল প্রাং, সাং বেতয়ারকান্দি, দূর্গাহাটা, থানাঃ গাবতলী, জেলাঃ বগুড়া (বর্তমান সাং বাসা-শফির বাড়ী, রোড- পাগার ঈদগাহ রোড (জিনু মার্কেটের পার্শ্বে), ডাকঃ মলুরনগর, গাজীপুর) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি