1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আদিতমারীতে ৪৫ পিস ইয়াবা ও নগদ টাকা’সহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ সোহাগ মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
​গত কাল রাতে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউপি এলাকার বড় কমলাবাড়ী মৌজস্থ ধোনিরটারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহাগ মিয়া বড় কমলাবাড়ী ধনীর টারী এলাকার সাইফুল ইসলাম ও নুরবানু দম্পতির ছেলে।​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি চৌকস দল ধোনিরটারি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি