1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

খেতে খামারে কাজ করেও এস এস সি পরীক্ষায় জিপি-এ ৫ পেয়েছে নাইমুল ইসলাম

  • প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
দারিদ্রতা যে কাউকে দমিয়ে রাখতে পারেনা। অদম্য ইচ্ছা শক্তি ও দৃঢ মনোবল থাকলে যে স্বপ্ন পূরণ করা সম্ভব নাইমুল ইসলাম নাইম তার প্রমান রেখেছে।রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেতে খামারে কাজ করে নাইমুল ইসলাম নাইম নিজদর্পা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এস এস সি পরীক্ষায় জিপি-এ ৫ পেয়েছে। সে উপজেলার হরিচরণ লস্কর গ্রামের দিনমজুর পুত্র আজগার আলী ও গৃহিনী নবিজা বেগমের পুত্র সে। বাড়ি ভিটার জমি টুকু ছাড়া কোন প্রকার আবাদী জমি নেই তাদের। দারিদ্র্যতার কারণে লেখাপড়ার জন্য বন্ধু বান্ধবীদের কাছে বই ধার করে নিয়ে পড়া লেখা চালিয়ে গেছে সে। পেট পুড়ে ভাত জুটেনি কপালে। খেয়ে না খেয়ে দিন গেছে তার। তবুও দারিদ্র্যতার কাছে হার মানেনি সে। পেটে ক্ষুদা নিয়ে চালিয়ে গেছে লেখা পড়া।দিনমজুরি করে পিতা আজগার আলী ৫ জনের সংসার চালালেও ঠিক মতো পড়ালেখার খরচ দিতে না পারায় নাইমুল ইসলাম কখনো পিতার সাথে কখনো একাকী ক্ষেতে খামারে ধানের চারা রোপণ, পাট কর্তন,ধান কাটা সহ বিভিন্ন ধরনের কৃষি মজুরীর কাজ করে লেখা পড়ার খরচ জুগিয়েছে সে।
নিজদর্পা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্ম্মণ বলেন নাইমুল ইসলাম নাইম তুখোড় মেধাবী ছাত্র। সে কখনো ক্লাসে পড়া দিতে পারেনি এমন ঘটনা কোন দিন ঘটেনি। সে বরাবরই সব শ্রেণিতে প্রথম হয়েছিল। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সে সুন্দর আচরণের অধিকারী। দারিদ্র্যতা থাকলেও সে কাউকে বুঝতে না দিয়ে সঠিক সময়ে সঠিক নিয়মে পড়া লেখা চালিয়ে গেছে সে। মা নবিজা বেগম বলেন ছেলে চায় ইঞ্জিনিয়ার হতে। কিন্তু অভাবের সংসারে ছেলের ইচ্ছা পূরণ হবে কী ভাবে। তিনি ছেলের ইচ্ছা পূরণে সরকার ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি