1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রত্যয়ে ২৭ বছরে সোনামণি আইডিয়াল স্কুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

আজাদ হোসেন আওলাদ মিয়া,নীলফামারীঃ
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যয় নিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে সোনামণি আইডিয়াল স্কুল। এ উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে লেখক ও কলামিস্ট আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাফুজ রহমান, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাওছার হামিদ সহ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আজিজ। তিনি বিদ্যালয়ের দীর্ঘ ২৭ বছরের পথচলা, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।স্কুলে প্রতিষ্ঠাতা আলী আকবর বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সোনামণি আইডিয়াল স্কুলের ২৭ বছরের পথচলায় শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি