1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁর আত্রাইয়ের শুঁটকি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জে শুঁটকির ব্যাপক উৎপাদন চলছে। বন্যার কারণে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে, ফলে শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মাছের আড়তে ভোর থেকেই মাছ কেনাবেচা চলছে।

ব্যবসায়ীরা জানান, গত বছর বন্যা না হওয়ায় মাছের সংকটে লোকসান হয়েছিল। তবে এবার মাছের আমদানি বেশি, দাম কম এবং শুঁটকির বাজার ভালো থাকায় তারা লাভের আশা করছেন। আত্রাইয়ের ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকি তৈরিতে বিশেষভাবে খ্যাত। এখানকার শুঁটকি ঢাকাসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামসহ দেশের ২০–২৫টি জেলায় বাজারজাত হচ্ছে।স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নিলে শুঁটকি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি