জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস শনিবার পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল,উপজেলা হিসাব রক্ষণ অফিসার নুহু মিয়া,মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (মাকু)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলীমুল রেজ্জা খান জুয়েল,উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান হুমায়ুন কবীর তারা,
উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মো. নুরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আফসানা জাহান স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান এডভোকেট আসাফ-উদ-দৌলা শাহীন, কাউনিয়া বালাপাড়া বনিক সমবায় সমিতি লিঃ এর সদস্য সাইফুর রহমান মুক্তা প্রমূখ।
আলোচনা সভার পূর্বে একটি বনাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply