1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ১লা নভেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে নন্দীগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য মামুন আহম্মেদ, সমবায়ী আব্দুল খালেক, লুৎফর রহমান, মঞ্জু সরকার, বাবলু হোসেন, মুকুল হোসেন, বকুল হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন সমবায়ী নুরুল ইসলাম তোতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি