1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নানা আয়োজনে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:
”আজকের পদক্ষেপ,আগামী নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজিব টুলু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসাইন। তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজ—সবার সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি