1. admin@alokito-bd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু কাউনিয়ায় তেজপাতা চাষে বিপ্লব ঢাকার বাজার দখল করে যাচ্ছে বিদেশে

নন্দীগ্রাম পুলিশের পৃথক অভিযানে ২৩০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। একই দিনে একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের কচুয়া গ্রামের দুলালের ছেলে মো. মিন্টু (৩৯), নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাধবকুড়ি গ্রামের মৃত সাইফুল ইসলাম ফকিরের ছেলে মো. তরিকুল ইসলাম (২৪) এবং বুড়ইল ইউনিয়নের দোলা সিংড়া নামাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. গোলজার হোসেন (৪০)। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও পরোয়ানাভুক্ত আসামি মো. ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃতদের ২৩ অক্টোবর শুক্রবার সকালে বগুড়া কোট হাজতে প্রেরণ করে নন্দীগ্রাম থানা পুলিশ।এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেপ্তার করে তিনজনকে কোট হাজতেপ্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি